সকালের আকাশটা যখন দেখি সেখানে যেন তোমাকেই দেখি কুয়াশার শুভ্রতা ভেদ করে কেন জানি শুধু তোমার মুখটাই ভেসে উঠে। বেখেয়ালী চিন্তাগুলো যখন মস্তিস্কজুড়ে তোলপাড় শুরু করে তখন শুধু তোমারই অস্তিত্ব করি মনে হয় মস্তিস্কের সমগ্র জায়গাটুকু তুমিই দখল করে আছ। তোমার মায়াময় অবয়বটা যখন চোখের সামনে ভেসে উঠে তখন তোমাকে অনুভব করে শিহরিত হই কেন জানি মনে হয় জীবনটা বোধহয় অর্থহীন তোমাকে ছাড়া। বারবার তোমাকে কাছে পেতে ইচ্ছা করে তবুও একপা এগিয়ে দুপা পিছিয়ে আসি এই ভয়ে পাছে যদি তুমি দূরে সরে যাও তার চেয়ে বরং তোমাকে নিয়েই ভাবি মস্তিস্কজুড়ে শুধু তুমিই থাক শুধুই তুমি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।